ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী নিজেই তদারক করছেন : পলক

বাংলারচিঠিডটকম ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা নিজেই তদারক করছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মাধ্যমে হজ্জের যাবতীয় কার্যক্রম সহজ ও সুন্দর হচ্ছে।

প্রতিমন্ত্রী ১০ মে বেলা সাড়ে এগারোটায় সিংড়া কেন্দ্রীয় মসজিদে চলতি বছরে হজ্জ গমনেচ্ছু ব্যক্তিদের সম্মানে আয়োজিত হাজী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আরাফাতি হাজী কল্যাণ সমিতি এ সমাবেশের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে গেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, তাবলীগ জামাতের জন্যে কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা এবং ইজতেমার জন্যে টঙ্গিতে জমি বরাদ্দ দিয়েছেন। বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নান্দনিক সৌন্দর্যমন্ডিত ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন। ইসলামের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পলক বলেন, ‘বাংলাদেশের হজ যাত্রীদের সকল কার্যক্রমকে সহজ ও সুন্দর করতে সরকার ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে। কোন হজ্জ যাত্রী যেন প্রতারিত না হন, সেজন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোন কাজ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

দেশের মানুষের কল্যান, সমৃদ্ধি এবং ইসলামী উম্মাহ্র ঐক্য কামনা করে হ্জ্জযাত্রীদের দোয়া করতে আহ্বান জানান প্রতিমন্ত্রী । এ সময় তিনি প্রায় ২শ’ হজ্জ গমনেচ্ছু যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

আরাফাতি হাজী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস ও আরাফাতি হাজী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট হারুন-অর-রশীদ বক্তৃতা করেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী নিজেই তদারক করছেন : পলক

আপডেট সময় ০৫:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪