
জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস আলী (২৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
ফেরদৌস আলী বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম জানান, অটোরিকশা চালক ফেরদৌস আলী ২৮ এপ্রিল দুপুরের দিকে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য সংযোগ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এর কিছুক্ষণ পরে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলার চিঠি ডেস্ক : 



















