ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

স্বজন ও প্রতিবেশীদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস আলী (২৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ফেরদৌস আলী বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম জানান, অটোরিকশা চালক ফেরদৌস আলী ২৮ এপ্রিল দুপুরের দিকে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য সংযোগ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এর কিছুক্ষণ পরে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

আপডেট সময় ০৭:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪