ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় তারা এসব হামলা চালায়। ফিলিস্তিনি সংস্থা ওয়াফা এ কথা জানিয়েছে। খবর তাসের।

ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূখণ্ডে স্বাস্থ্য সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ‘গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনী চারটি স্থানে গণহত্যা চালায়। এতে ৩৮ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছে।’

তাদের মতে, গাজা উপত্যকার মধ্যাঞ্চলের নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইসরাইলি বিমান হামলায় ছয়জন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এ উপত্যকার দক্ষিণের আল-নাসর শহরে বেসামরিক নাগরিকের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। গাজা শহরের পার্শ্ববর্তী শুজাইয়ায় একটি বাড়ি লক্ষ্য করে দখলদার বাহিনী বোমা হামলা চালায়। পরে ওই বাড়ির ধ্বংসস্তুপের ভিতর থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৩৩,১৭৫ জনে দাঁড়িয়েছে এবং ৭৫,৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৩:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪