ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুর সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা প্রদান

সম্মাননা গ্রহণ করেন কবি ও সাংবাদিক রাজন্য রুহানি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে সাহিত্য সংসদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কবি, নাট্যজন ও আবৃত্তি শিল্পীদের সম্মাননা প্রদান করেছে জামালপুর সাহিত্য সংসদ।

২২ মার্চ বিকেলে শহরের স্টার কাবাব হোটেলে লেখক শিল্পী ও সুধী সম্মেলনের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়।

জামালপুর সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মল্লিকা রাণী দাসের সভাপতিত্বে এবং কবি হৃদয় লোহানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

কবিতায় সম্মাননা পেলেন যারা : কবি মাহবুব বারী, কবি ও সাংবাদিক রাজন্য রুহানি, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর, কবি সালেহীন শিপ্রা, কবি শফিক সেলিম, কবি হৃদয় লোহানী প্রমুখ। নাট্যকলায় সম্মাননা পেয়েছেন নাট্যজন আসাদুল্লাহ ফারাজী। আবৃত্তিতে সম্মাননা পেয়েছেন জাকিরুল হক মিন্টু, মিনহাজ উদ্দিন শপথ, অনন্যা সাহা প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি-লেখকরা অংশগ্রহণ করেন। সাহিত্য আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে সেখানেই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

জামালপুর সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা প্রদান

আপডেট সময় ০৮:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪