ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে নির্বাচিত প্রার্থীদের গেজেট

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নামে গেজেট প্রকাশ করার পর তাদের শপথ গ্রহণের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

২ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, ২৯৮টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে। এগুলো জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছি, যাতে গেজেটে প্রকাশিত নির্বাচিত প্রার্থীদের শপথগ্রহণ সম্পন্ন করা যায়। ৩ জানুয়ারি সকাল ১১টায় নবনির্বাচিত প্রার্থীরা শপথগ্রহণ করবেন। এ সংক্রান্ত একটি চিঠি এরইমধ্যে সংসদ সচিবালয়ের সচিব বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, কমিশন ১ জানুয়ারি অনুমোদন দেওয়ার পর গেজেটটি বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে রাতে প্রিন্ট হয়েছে এবং আজকে সকালে তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে হেলালুদ্দীন আহমদ জানান, এটা স্বাভাবিকভাবে যেটা হয়, যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম, বাবার নাম, মায়ের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা একটি নির্দিষ্ট ফরমেটে প্রতিবেদন প্রেরণ করেন। সেই প্রতিবেদনটা আমরা ১ জানুয়ারি সব রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পেয়েছি এবং পাওয়ার সঙ্গে সঙ্গেই তা গেজেট নোটিফিকেশন করেছি।

এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই এতে স্বাক্ষর করেছেন। সবাই এটির অনুমোদনও দিয়েছেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে নির্বাচিত প্রার্থীদের গেজেট

আপডেট সময় ০৬:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯