ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ডিসেম্বর মাসে আওয়ামী লীগ আরো একটি বিজয় অর্জন করলো : প্রধানমন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের একাদশ সংসদ নির্বাচনের বিজয়কে দেশবাসীর জন্য মহান বিজয়ের মাস ডিসেম্বরের আরো একটি বিজয় বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের এই বিজয় মহান বিজয়ের মাস ডিসেম্বরে জনগণের জন্য আর একটি বিজয়।’

৩০ ডিসেম্বর সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুলভাবে বিজয় অর্জন করায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ ৩১ ডিসেম্বর রাজধানীর গণভবনে ফুলেল অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এ বিজয় তাঁর ব্যক্তিগত কোন লাভের জন্য নয়, বরং এই বিজয় দেশ ও জনগণের প্রতি আরো বড় ধরনের দায়িত্ব বাড়িয়ে দেয়।

তিনি বলেন, ‘আমি মনে করি পুনঃনির্বাচিত করায় জনগণের প্রতি কাজ করার বড় ধরনের সুযোগ সৃষ্টি হলো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো।’

প্রধানমন্ত্রী দেশবাসীকে ২০১৯ সালের নববর্ষের শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নেতৃত্ব ও কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী ও ইকবাল সোবহান চৌধুরী, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, তিন বাহিনীর প্রধানগণ, মহা-পুলিশ পরিদর্শক, জনপ্রশাসন সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, ডিজি র‌্যাব এবং বিজিবি।

বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এসময় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিসেম্বর মাসে আওয়ামী লীগ আরো একটি বিজয় অর্জন করলো : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮