ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

২৮ ডিসেম্বর থেকে মোবাইল ব্যাংকিং বন্ধ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
২৮ ডিসেম্বর থেকে দেশে সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ২৬ ডিসেম্বর জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, ৩০ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে। ফলে ব্যাংকের পাশাপাশি ২৮ ডিসেম্বর থেকে বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশ, শিওর ক্যাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবাপ্রদান কাজ বন্ধ থাকছে।

তবে ২৯ ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে ৩০ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত ব্যক্তিগত হিসাব থেকে একদিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেন চালু রাখতে পারবে ব্যাংকগুলো।

অপর এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক আরো নির্দেশ দিয়ে বলছে, টানা ব্যাংক বন্ধের মধ্যে এটিএম মেশিনে পর্যাপ্ত টাকা রাখতে হবে। একইসঙ্গে এ সেবা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে, তার ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ব্যাংকগুলোকে পয়েন্ট অব সেলস (পিওএস) ও অনলাইন পরিশোধ ব্যবস্থাও চালু রাখতে হবে।

সাপ্তাহিক ছুটি, জাতীয় নির্বাচন ও ব্যাংক ছুটির কারণে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতে ২৭ ডিসেম্বর ব্যাংক ক্লোজিং। আর আগামী ৩১ ডিসেম্বর ব্যাংক হলি ডে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

২৮ ডিসেম্বর থেকে মোবাইল ব্যাংকিং বন্ধ

আপডেট সময় ০৭:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮