ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

শেরপুরে বিএনপির তিন নেতা বহিষ্কার

বিএনপির বহিষ্কৃত তিন নেতা। ছবি: কোলাজ

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় শেরপুরের শ্রীবরদীর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। ৩০ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আইনজীবী রহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন, জেলা বিএনপির সহসভাপতি ও শ্রীবরদীর তাঁতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনজীবী আব্দুর রউফ মিয়া, সদস্য ও কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন ও ভেলুয়া ইউনিয়ন বিনএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল করিম।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন সভা সমাবেশে প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থণা করছেন ওইসব নেতারা। এছাড়া দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়।

দীর্ঘদিন যাবত দলের সাথে কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন তাঁতিহাটি ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী আব্দুর রউফ মিয়া।

অপর দুই নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

শেরপুরে বিএনপির তিন নেতা বহিষ্কার

আপডেট সময় ০৭:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩