ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে তিনটি মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ ডিসেম্বর হযরত শাহজালাল (রহ.), হযরত শাহ পরান (রহ.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।

তাঁর নির্বাচনী সফরের দ্বিতীয় পর্যায়ে ২২ ডিসেম্বর সারাদিনব্যাপী সফরে এই বিভাগীয় শহরে এসে শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। তিনি এখানে কিছুসময় অবস্থান করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

পরে নগরীর অদূরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (রহ.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেন। তিনি সেখানেও কোরআন তেলাওয়াত এবং ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এবং মেসবাহউদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আইনজীবী আফজাল হুসেইনসহ সিলেট মহানগর এবং জেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বৃহত্তর সিলেটের সকল সংসদ সদস্য প্রার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।

এই তিনটি মাজার জিয়ারতে যাবার সময় রাস্তায় দু’ধারে দন্ডায়মান হাজার হাজার জনতা প্রধানমন্ত্রীকে স্লোগান এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগ সভাপতি দুপুর আড়াইটার সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে এক নির্বাচনী জনসভায় অংশ নেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সিলেটে তিনটি মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮