ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে পূজামণ্ডপ নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা

পূজামণ্ডপ নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে জামালপুর সদর থানার আয়োজনে পূজামণ্ডপ নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকালে জামালপুর সদর থানায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজের সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং সদর উপজেলা ও পৌরসভার সকল পূজামণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, দুর্গাবাড়ী মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি দেবব্রত নাগ মধু, দয়াময়ী মন্দিরের সাধারণ সম্পাদক রঞ্জন সিংহ, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব সিংহ সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম দেবনাথসহ বিভিন্ন মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা পুলিশের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরে পূজামণ্ডপ নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা

আপডেট সময় ১০:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩