ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবি

ডিগ্রীর চর হেফাজ উদ্দিন উচ্চবিদ্যালয়

ডিগ্রীর চর হেফাজ উদ্দিন উচ্চবিদ্যালয়

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রীর চর হেফাজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান ববিনের অপসারণ ও ম্যানেজিং কমিটির পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা। ২১ সেপ্টেম্বর সকালে দেওয়ানগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণ ও পুনরায় তফসিল ঘোষণার দাবিতে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়।

উপজেলার ডিগ্রীর চর হেফাজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য ১০ অক্টোবর নির্বাচনীয় তফসিল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার। তার স্বাক্ষরিত নির্বাচনীয় তফসিল সূত্রে জানা গেছে, মনোনয়ন সংগ্রহ ও জমা ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহার ২১ অক্টোবর, নির্বাচন ৪ নভেম্বর।

১৭ অক্টোবর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে বিদ্যালয় আসলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান মনোনয়ন বিতরণ না করে তিনি এডহক কমিটির সভাপতির বরাবর লিখিতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি চেয়ে বাড়ি চলে যান।

এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম প্রার্থীদের জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কারণে আজ মনোনয়ন ফরম বিতরণ স্থগিত করা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামানের অপসারণ দাবি করে সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে পুনরায় তফসিল ঘোষণার মধ্য দিয়ে কমিটি গঠনের দাবি জানিয়ে ২১ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এডহক কমিটির সভাপতি ও প্রেসক্লাবে লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

দেওয়ানগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবি

আপডেট সময় ০৭:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩