ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

ভোটারদের সাথে ভালো ব্যবহার করবেন : প্রার্থী মোজাফফর হোসেন

বানারেরপাড়ায় পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মো. মোজাফফর হোসেন তার নির্বাচনী পথসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেছেন, আপনারা ভোটারদের সাথে ভালো ব্যবহার করবেন। সুন্দর ব্যবহার করবেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলবেন।

প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ১৯ ডিসেম্বর দিনব্যাপী জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের চক বেলতৈল, পলাশতলা বাজার, পলাশতলা মোড় ও বানারেরপাড় মোড়সহ বেশ কয়েকটি গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মো. মোজাফফর হোসেন আরো বলেন, নৌকা পাগল ভাইয়েরা আপনারা তো আমাকে ভোট দিবেনই। নির্বাচনের আরো দশদিন বাকি আছে। আপনারা মহিলারা ভাইবোনেরা আপনাদের দায়িত্ব হলো ভোট আদায় করা। বাড়ি বাড়ি গিয়ে দুই চারবার পাঁচবার গিয়ে ভোট আদায় করবেন। একজন অনীহা প্রকাশ করলেও ছয়বারের মাথায় নিশ্চয় তিনি নৌকায় ভোট দিতে তার বিবেচনায় আনবেন।

কুমারিয়া বাজারে ভোটের প্রচারণায় প্রার্থী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

প্রকৌশলী মো. মোজাফফর হোসেন নৌকা প্রতীকে ভোট চেয়ে স্থানীয় নেতাকর্মী ও ভোটার জনতার উদ্দেশে বলেন, জামালপুর সদরে অনেক উন্নয়ন হয়েছে। যতটুকু বাকি আছে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে তাতো করবোই। এই সদর আসনের প্রত্যেকটি এলাকায় সার্বিক উন্নয়নের কাজ করে যাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার সুযোগ করে দিবেন।

জেলা আওয়ামী সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উপদেষ্টা ও রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম মনু, রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহীন, সদর উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের দিনব্যাপী এই নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

ভোটারদের সাথে ভালো ব্যবহার করবেন : প্রার্থী মোজাফফর হোসেন

আপডেট সময় ০৮:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮