ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মধ্যপ্রাচ্যের সব সমস্যার ‘হোতা’ যুক্তরাষ্ট্র : হিজবুল্লাহ নেতা

বাংলারচিঠিডটকম ডেস্ক : লেবাননের হিজবুল্লাহ গ্রুপের নেতা সাঈদ হাসান নাসরাল্লাহ ৩ আগস্ট বলেছেন, যুক্তরাষ্ট্র হচ্ছে মধ্যপ্রাচ্যের সকল সমস্যার ‘মূল’ কারণ। ইসরাইলি গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

ইসরাইলের ইংরেজি সংবাদপত্র ‘দ্যা জেরুজালেম পোস্ট’ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লেবাননের একজন মুসলিম পন্ডিতের স্মরণসভা অনুষ্ঠানে নাসরাল্লাহ বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রধান সমস্যা হচ্ছে সবকিছুতে আমেরিকার জঘন্য ও নগ্ন হস্তক্ষেপ।’

নাসরাল্লাহ’র উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ‘আমরা আমেরিকার বশ্যতার ভিত্তিতে একটি সংস্কৃতি ও নীতির মুখোমুখী হচ্ছি। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ব্যাপারে দেওয়া তাদের সকল প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

২০১৪ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সৃষ্ট অচলাবস্থার অবসানে যুক্তরাষ্ট্রের নিষ্কিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমেরিকার কারণেই দ্বি-রাষ্ট্র সমাধান ম্লান হয়ে যাচ্ছে।’

তিনি আরো বলেন, মন্ত্রিদের সম্পর্কে অভিযোগকারি লেবাননের নাগরিকদের এমন অবস্থান থেকে সরে এসে ‘অত্যাচারি আমেরিকার’ উপর ‘তাদের ক্ষোভ ঢেলে দেওয়া উচিত।’ কেননা, মিশরের গ্যাস এবং জর্ডানের বিদ্যুত খাতের উপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে লেবাননে বিদ্যুতের ঘাটতি দেখা দেয়।

নাসরাল্লাহ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে আসছেন। গত মার্চ মাসে তিনি লেবাননের দুর্নীতির অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যপ্রাচ্যের সব সমস্যার ‘হোতা’ যুক্তরাষ্ট্র : হিজবুল্লাহ নেতা

আপডেট সময় ০৩:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩