ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো এলো ভারতীয় শুকনা মরিচ

নাকুগাঁও স্থলবন্দর

নাকুগাঁও স্থলবন্দর

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় শুকনা মরিচ এসেছে দেশে। ১৫ জুলাই আমদানি করা ১৫০০ কেজি ভারতীয় শুকনা মরিচ ভর্তি একটি ট্রাক নাকুগাঁও স্থলবন্দরে এসে পৌঁছায়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, এই স্থলবন্দর দিয়ে আগে ১৯টি পণ্য আমদানির অনুমোদন থাকলেও এবার নতুন করে আরও একটি পণ্য হিসেবে শুকনা মরিচ যোগ হলো ।

আমদানিকারক প্রতিষ্ঠান সোহেল ট্রেডার্সের মালিক হাফিজুর রহমান জুয়েল বলেন, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ১৫০০ শুকনা মরিচ আমদানি করলাম। মুনাফা পেলে পরবর্তীতে কাঁচা মরিচসহ শুকনা মরিচ ও অন্যান্য অনুমোদিত পণ্য আমদানি করা হবে।

স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, আমাদের এ বন্দর দিয়ে আমদানিযোগ্য ১৯টি পণ্যের সাথে আজ যোগ হলো শুকনা মরিচ। আমরা ব্যবসায়ীরা আরো নতুন নতুন পণ্য আমদানি করতে আগ্রহী আছি।

তিনি আরো বলেন, সরকারি সহযোগিতা পেলে এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি করতে পারবো। এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করার জন্য আমরা ইতোমধ্যে এলসি দিয়েছি। এছাড়া সুপারি, শুটকি মাছ ও ফলমূল আমদানির পরিকল্পনা রয়েছে আমাদের।

স্থলবন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, পরীক্ষামূলকভাবে ব্যবসায়ীরা দেড় টন শুকনা মরিচ আমদানি করেছেন। এই বন্দরে ব্যবসায়ীরা সকল বৈধ পণ্য আমদানি করতে পারবেন। এজন্য তাদের প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করা হবে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো এলো ভারতীয় শুকনা মরিচ

আপডেট সময় ০৪:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩