ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুর জেলা পরিষদের ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৫১ কোটি ২১ লাখ ৪৮ হাজার ৪৭২ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।

২৫ জুন বিকালে জেলা পরিষদ মিলনায়তনে জামালপুর জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ বাজেট ঘোষণা করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, সাত উপজেলার সমন্বয় কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ।

সভা শেষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।

এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫১ কোটি ২১ লাখ ৪৮ হাজার ৪৭২ টাকার। এর মধ্যে সরকারি অনুদান থেকে ৭ কোটি টাকা সহ বিভিন্ন খাতে নিজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৫৯২ টাকা। এছাড়া প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে নিজস্ব খাতে ১২ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৩১০ টাকা এবং এডিপি খাতে ৭ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৩০৬ টাকা।

অপরদিকে এবারের বাজেটে আয়ের সমান ব্যয় ধরা হয়েছে। বিভিন্ন উন্নয়ন খাতে সবচেয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে ১১ কোটি ৫৬ লাখ ২০ হাজার ৬১৩ টাকা। এছাড়া ব্যয়ের খাতে বছর শেষে নিজস্ব তহবিলে সম্ভাব্য সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৯ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ১৩৪ টাকা।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুর জেলা পরিষদের ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় ০৬:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩