ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন

বাংলারচিঠিডটকম ডেস্ক : নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দিবেন ব্যাটার লিটন দাস।

দলের সহ-অধিনায়ক থাকার কারণে অধিনায়কত্বের দায়িত্বটা পান লিটনই। কিন্তু কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব করতে চাইছেন না লিটন। এমন খবর লিটন বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

গতকাল এক অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্টভাবে জানিয়ে দেন, সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে হবে সহ-অধিনায়ক লিটনকে।

চলতি মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আঙুলের ইনজুরিতে পড়ে টেস্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাকিব।

বাংলাদেশ ক্রিকেট সমর্থক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে পাপন বলেন, ‘সাকিব ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন এবং স্বাভাবিকভাবেই সহ-অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিবেন লিটন।’

তিনি আরও বলেন, ‘আমি যতদূর জানি, দলকে নেতৃত্ব দিবেন লিটন। এ ব্যাপারে আমি আর কোন কিছুই শুনিনি।’

গেল বছর মোমিনুল হক পদত্যাগ করার পর টেস্ট দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে যথাক্রমে- সাকিব ও লিটনকে দায়িত্ব দেয় বিসিবি। টেস্ট ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ হয়নি লিটনের। ইনজুরির কারনে তামিম ইকবালের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব পালন করেছিলেন লিটন।

ঐ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে লিটনের অধিনায়কত্বের অভিষেক সিরিজটি স্মরণীয় করে রাখে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন

আপডেট সময় ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩