ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

বকশীগঞ্জে সাদপন্থীদের বিরুদ্ধে অভিযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

তাবলীগ জামাতের সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে টঙ্গীর ইজতেমা ময়দানে মাওলানা সাদপন্থী ও জোবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের উসকানিমূলক আচরণ বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বকশীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৪ ডিসেম্বর দুপুর ১২টায় সাদপন্থীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বকশীগঞ্জ উপজেলা মার্কাজের সূরা সদস্য ও অন্যান্য আলেম উলামা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাদপন্থীদের একটি দল বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আলেম উলামাদের বিরুদ্ধে বিষোদগার ও অপপ্রচার করে যাচ্ছেন। তারা নানাভাবে শান্তিপ্রিয় উলামাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। এজন্য সাদ বিরোধী আলেমরা অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং সাদপন্থীদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন। একই সঙ্গে সাদ বিরোধী আলেমদেরকেও শান্ত থাকার পরামর্শ দেন।

ইউএনও’র সাথে বৈঠককালে বকশীগঞ্জ উপজেলা মার্কাজের সূরা সদস্যদের মধ্যে আবুল কাশেম , মজিবর রহমান, মুফতী মুহীব হাসান সহ মওলানা সাইফুল্লাহ, মুফতী মোহাম্মদ আলী, মওলানা আমিনুল ইসলাম, মুফতী জাকির হোসেন ও মুফতী হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বকশীগঞ্জে সাদপন্থীদের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় ০৬:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮