
আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ৮ নং ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি সকালে স্থানীয় ফুলকোচা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহসহ ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বাংলার চিঠি ডেস্ক : 



















