ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় পতাকা উত্তোলন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

৪ জানুয়ারি সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

দুপুরে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে থানা মোড়স্থ বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পরে পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

পথসভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরানের সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আ. সালাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সরদার জাকিউল হক, আ. খালেক আখন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতা-কর্মী এতে অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৭:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩