ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মেষ্টায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের আড়ংহাটি গ্রামের এক ভিক্ষুক পরিবারের তালাকপ্রাপ্তা বুদ্ধি প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ১৬ ডিসেম্বর দুপুরে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন তিনি। তাকে ধর্ষণের অভিযোগে ২১ ডিসেম্বর প্রতিবেশী রাজমিস্ত্রি রেজাউল করিমকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ২২ ডিসেম্বর সকালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত রেজাউল করিম একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের আড়ংহাটি গ্রামে। তার বয়স আনুমানিক ২০ বছর। তিনি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় সম্প্রতি তার স্বামী তাকে তালাক দেন। তালাকের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। তার বাবা-মা দুজনেই ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। ১৬ ডিসেম্বর দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী রেজাউল করিম (২৫) ওই নারীর কাছে গিয়ে গল্প শুরু করেন। একপর্যায়ে ওই নারীকে তাদের শোবার কক্ষে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন রেজাউল। বিকেলে ওই নারীর বাবা-মা বাড়িতে এলে তাদের কাছে ঘটনাটি জানান ওই নারী। তারা এলাকার মাতব্বরদের জানালে আপস-মীমাংসার নামে কালক্ষেপণ করা হয়। অবশেষে ২১ ডিসেম্বর ধর্ষণের শিকার ওই নারীর সহোদর ভাই বাদী হয়ে রেজাউল করিমকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর থেকে রেজাউল পলাতক রয়েছেন।

এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ প্রতিবেদককে বলেন, সদরের মেষ্টা ইউনিয়নের আড়ংহাটি গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীকে নিয়ে তার স্বজনরা ২১ ডিসেম্বর বিকেলে থানায় অভিযোগ দেন। ওই নারীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষা করানোর জন্য ওই নারীকে ২১ ডিসেম্বর বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২২ ডিসেম্বর সকালে ডাক্তারি পরীক্ষা শেষে তিনি হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে গেছেন। মামলাটির একমাত্র আসামি রেজাউল করিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেষ্টায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার

আপডেট সময় ০৯:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২