ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

একাধিক আবেদন করলেই শিক্ষার্থীর ভর্তি বাতিল : শিক্ষামন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মাধ্যমিকে (প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত) একাধিক আবেদন করা শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে কোন শিক্ষার্থী জন্ম নিবন্ধনে নাম কিংবা জন্ম সনদের নম্বর ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে একাধিক আবেদন করলে তার ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে।

শিক্ষামন্ত্রী ১৩ ডিসেম্বর বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান।

তিনি বলেন, লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। শিক্ষার্থীর থেকে আসন সংখ্যা বেশি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কেউ বাদ যাবে না। ফলে মেধার সমতা হবে। যারা এখনো লটারিতে আসেনি তাদেরও কিন্তু লটারিতে আনার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, চলতি বছর দেশের বেসরকারি বিদ্যালয়ে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য পদের বিপরীতে ভর্তির আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। বেসরকারিতে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭ টি আসন খালি থাকবে।

অন্যদিকে, সরকারি বিদ্যালয়গুলোতে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে ভর্তির আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। এখানে প্রতি আসনের বিপরীতে ৫ দশমিক ৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

একাধিক আবেদন করলেই শিক্ষার্থীর ভর্তি বাতিল : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২