ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার

নেইমার

নেইমার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নেইমার। ২-০ ব্যবধানে ম্যাচ জয়ের পর দুঃসংবাদ শুনতে হয়েছিলো ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোঁড়ালির লিগামেন্টের ইনজুরির কারনে গ্রুপ পর্বের বাকী দু’ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের তারকা দুই ফুটবলার নেইমার ও ডানিলো।

দলের সেরা তারকা নেইমারকে দ্রুত সাড়িয়ে তুলতে মরিয়া হয়ে আছে ব্রাজিল শিবির। এজন্য অভিনব এক পথ বেছে নিয়েছে তারা। নেইমারকে দ্রুত সুস্থ করে তুলতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে ব্রাজিল। যার নাম ‘কমপ্রেশন বুট’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কমপ্রেশন বুট’ নামের এই প্রযুক্তির ছবি নেইমার নিজেই দিয়েছেন। ইনজুরিতে পড়ার তার গোঁড়ালি ফুলে গিয়েছিলো। প্রযুক্তিটি ব্যবহারের পর নেইমার যে ছবি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, তার ইনজুরি আক্রান্ত জায়গায় একেবাবে স্বাভাবিক হয়ে গেছে।

প্রযুক্তিটি পুরোটাই ফিজিওথেরাপির মতই। এটি দেখতে অনেকটা প্যান্টের মত। এটির ভেতরে পা ঢুকিয়ে দিতে হয়। এই প্রযুক্তিতে ব্যথা কমানো, ফুলে যাওয়া স্থান স্বাভাবিক করা, রক্ত চলাচল স্বাভাবিক করা ও ক্র্যাম্প থেকে দ্রুত সুস্থ হবার কাজ করে।

ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, নাসার প্রযুক্তি ব্যবহারের পর গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠছেন নেইমার। ইতোমধ্যে হাঁটতেও শুরু করেছেন তিনি।

ইনজুরি নিয়ে ইনস্টাগ্রামে নেইমার বলেছেন, ‘জাতীয় দলের জার্সি পরে আমি যে গর্ব অনুভব করি, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সৃষ্টিকর্তা আমাকে আরও একবার জন্ম নেওয়ার সুযোগ দিলে ব্রাজিলেই জন্ম নিতাম।’

তিনি আরও বলেন, ‘আমার জীবনে কিছুই সহজ বা কঠিন নয়। সবসময়ই নিজের স্বপ্ন পূরণ চেষ্টা করেছি। কখনও কারও খারাপ চাইনি। প্রয়োজনে সহায়তা করেছি। এখন আমার ক্যারিয়ারে অন্যতম কঠিন সময়। বিশ্বকাপে ইনজুরিতে পড়েছি আমি। দ্রুত ফেরার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। দেশের মানুষকে, দলের সতীর্থদের ও নিজের জন্য আমি সেরাটা দেয়ার চেষ্টা করবো।’

২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার

আপডেট সময় ০৩:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২