ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার শেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা জামালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে অপরাধমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা, কমিউনিটি সমাবেশ মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৬ সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৯৯ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৮ জন। এরমধ্যে ঢাকায় ৫৩০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৮৮ জন ভর্তি হয়েছে।

১২ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২৫১ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৭ হাজার ৬৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩১ হাজার ৩১২ জন এবং ঢাকার বাইরে ১৬ হাজার ৩৫৮ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ১৯৬ জন। এর মধ্যে ঢাকায় ২৯ হাজার ১৬৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৫ হাজার ২৭ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২