ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতিমূলক ম্যাচটি। ম্যাচটি নির্ধারিত সময়ে শুরুর আগ থেকেই বৃষ্টি শুরু হলে শেষ পর্যন্ত আর নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি বাংলাদেশ-দিক্ষণ আফ্রিকা দলের।

বিশ্বকাপের মূল পর্বে নামার আগে ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি বৃস্টির কারণে শুরুই হতে পারেনি।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছিলো বাংলাদেশ। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডেই হওয়া ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬০ রান করে আফগানিস্তান।

জবাবে আফগানিস্তানের বোলিং তোপে দুমড়েমুচড়ে যায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস। পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৯৮ রানের বেশি করতে পারেনি সাকিব-মিরাজ-সৌম্যরা। তাই একটি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে বিশ^কাপের মূল পর্বে খেলতে নামবে বাংলাদেশ।

আগামী ২৪ অক্টোবর থেকে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। হোবার্টে প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ রানার্স-আপ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

এ দিকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়েছিলো নিউজিল্যান্ডকে।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

আপডেট সময় ০৭:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২