ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মেলান্দহে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

মেলান্দহে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে শান্তি, অহিংসা ও অসাম্প্রদায়িকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর বিকেলে উপজেলার কাপাশহাটিয়ায় অবস্থিত গান্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘরের আয়োজনে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় গান্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘরের প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন সরকারের সহধর্মিণী নুরজাহান বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ‘মহাত্মা গান্ধীর দর্শন ও তাঁর আদর্শ : কতটা প্রাসঙ্গিক আজকের এই সময়’ বিষয়ে আলোচনা করা হয়।

প্রবীণ সাংবাদিক ট্রাস্টি উৎপল কান্তি ধরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি জামালপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ আতিকুর রহমান ছানা, নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্ট এর পরিচালক ও সিইও রাহা নব কুমার, জামালপুর গান্ধী আশ্রমের ট্রাস্টি হিল্লোল সরকার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মেলান্দহে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় ০৭:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২