ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মাদারগঞ্জ : ফগার মেশিনে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। ছবি : বাংলারচিঠিডটম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে তিনমাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর, শনিবার সকালে উপজেলা পরিষদ ও মাদারগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে মাদারগঞ্জ উপজেলাতেও এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাদারগঞ্জ : ডেঙ্গু প্রতিরোধের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার নাহিদুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

মাদারগঞ্জ : ডেঙ্গু প্রতিরোধে বের করা হয় সচেতনতামূলক শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। কোনো বাসাবাড়ি বা অফিস অপরিষ্কার থাকলে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। প্রয়োজনে জেল-জরিমানা করা হবে।

এছাড়া মাদারগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়নের সেরা পরিষ্কার-পরিচ্ছন্ন বাসাবাড়ি ও অফিসকে পুরস্কৃত করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময় ০৯:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬