ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

মাদার অব হিউম্যানিটি পদক নীতিমালা’র খসড়া অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
‘মাদার অব হিউম্যানিটি পদক নীতিমালা-২০১৮’র খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে সরকার প্রতিবছর জাতীয় সমাজকল্যাণ দিবসে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করবে।

১৯ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, প্রতিবছর ২ জানুয়ারি জাতীয় সমাজকল্যাণ দিবসে প্রতিবন্ধী, বয়ঃবৃদ্ধসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেয়া হবে।

তিনি বলেন, মানবতার মা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝানো হয়েছে। যিনি তাঁর মানবতাবাদী ভূমিকা এবং সামাজিক নিরাপত্তাবলয়ের কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে কাজ করায় বিশ্বব্যাপী এ অভিধায় ভূষিত হয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর নামের পরিবর্তে এ পুরস্কারের জন্য ’মাদার অব হিউম্যানিটি’ নামটিকেই পছন্দ করেছেন।

এই নীতিমালায় প্রতিবছর পাঁচটি সেক্টরে পাঁচটি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসব পদক দেওয়া হবে।

তিনি বলেন, এই পুরস্কার অন্যান্য জাতীয় পুরস্কারের সমমানের হবে। মনোনীত ব্যক্তিদের ২৫ গ্রাম স্বর্ণপদকের পাশাপাশি, একটি পদক, ২ লাখ টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

দু’টি কমিটি পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রণয়ন করবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যদের সমন্বয়ে গঠিত কমিটি তালিকা চূড়ান্ত করবে।

সভায় তথ্য ও যোগযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ইনফো-গভঃ প্রকল্প ৩য় পর্যায়’কে জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। এই প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদান, টেকসই ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, উন্নয়ন, স্থানান্তর, পরিচালনা এবং রাজস্ব শেয়ারিং সংক্রান্ত বিষয় থাকবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

মাদার অব হিউম্যানিটি পদক নীতিমালা’র খসড়া অনুমোদন

আপডেট সময় ০৯:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮