ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

পুতিন জেনেশুনে ‘নাগরিকদের মৃত্যুর জন্য’ পাঠাচ্ছেন : জেলেনস্কি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তার সন্ধ্যার ভাষণে রাশিয়ানদের কাছে একটি আবেদন জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছেন যে, তাদের প্রেসিডেন্ট জেনেশুনে ‘নাগরিকদের তাদের মৃত্যুর জন্য পাঠাচ্ছেন’।

রাশিয়ান ভাষায় দেয়া বক্তব্যে জেলেনস্কি মস্কোর বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার সাথে সভ্য আচরণ করা হবে, আপনার আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না’।

এই সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আদেশে আংশিক সেনা মোতায়েনের ঘোষণার পরে স্বেচ্ছায় আত্মসমর্পণ এবং স্বপক্ষ ত্যাগের শাস্তি কঠোর করার জন্য রাশিয়া একটি আইন পাস করার কয়েক ঘন্টার মধ্যে জেলেনস্কি এ আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, ‘যুদ্ধাপরাধী হয়ে বিদেশীদের হাতে মারা যাওয়ার চেয়ে স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধে অংশগ্রহনের নিয়োগপত্র প্রত্যাখ্যান করা ভাল।’

তিনি বলেন, ‘পঙ্গু হওয়া এবং আগ্রাসনের যুদ্ধে অংশগ্রহণের জন্য আদালতে দায়বদ্ধ হওয়ার চেয়ে অপরাধমূলক কার্যক্রমে যোগদান থেকে পালিয়ে যাওয়া ভাল।’

একের পর এক বিপত্তির পর শনিবার রাশিয়া তার শীর্ষ লজিস্টিক জেনারেলকে প্রতিস্থাপন করেছে।

ইউক্রেন পাল্টা আক্রমণে তার ভূখন্ড পুনরুদ্ধার করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

পুতিন জেনেশুনে ‘নাগরিকদের মৃত্যুর জন্য’ পাঠাচ্ছেন : জেলেনস্কি

আপডেট সময় ০৮:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২