ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

রাশিয়ার শাস্তি দাবি জেলানস্কির

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি তার দেশে আগ্রাসন চালানোয় রাশিয়ার শাস্তি দাবি করেছেন। ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভিডিও ভাষণে তিনি এ দাবি জানান। খবর এএফপি’র।

জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনে একমাত্র জেলানস্কিকেই ভার্চ্যুয়ালি ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয়। তিনি তার ভিডিও ভাষণে রাশিয়ার আগ্রসন প্রশ্নে মস্কোর ১৫ বার শাস্তির কথাটি উল্লেখ করেন।

জেলানস্কি ইংরেজিতে ভাষণ দেন। তার ভাষণটি আগে রেকর্ড করা ছিল। ওই ভাষণে জেলানস্কি বলেন, ‘আমাদের ভূখ- চুরির চেষ্টার জন্য ইউক্রেন রাশিয়ার শাস্তি দাবি করে। হাজারো মানুষ হত্যার এবং নারী-পুরুষদের নির্যাতন-অপদস্থের জন্য শাস্তি দাবি করে।’

তিনি তার সুপরিচিত সবুজ সামরিক টি-শার্ট পরে ভাষণ দেন। এ সময় সাধারণ পরিষদের অধিবেশনে থাকা বিশ্ব নেতারা দাঁড়িয়ে তাকে সম্মান দেখান, যা একেবারে বিরল। মহামারি করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আরোপের দুই বছর পর ফের সরাসরি অংশগ্রহণে এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে জেলানস্কি একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান। তিনি বলেন, এটি হবে সম্ভাব্য সকল আক্রমণকারীদের জন্য একটি সতর্কবার্তা।

রাশিয়ার আগ্রাসনের শিকার হওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ক্ষতিপূরণও দাবি করেন। এ ব্যাপারে তিনি বলেন, রাশিয়াকে তার নিজের দেশের সম্পদ দিয়ে ক্ষতিপূরণের এই অর্থ দেওয়া উচিত।

ইউক্রেন যুদ্ধের ফলাফল পক্ষে আনতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিজার্ভ সৈন্য ডাকার নির্দেশ এবং প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর জেলানস্কি জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণ দিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

রাশিয়ার শাস্তি দাবি জেলানস্কির

আপডেট সময় ০৭:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২