ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

গাড়ি দুর্ঘটনায় জেলেনস্কি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাকে বহনকারী গাড়ির সাথে ব্যক্তিগত অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। জেলেনস্কির আঘাত গুরুতর নয় বলে তার মুখপাত্র ১৫ সেপ্টেম্বর সকালে জানিয়েছেন।

মুখপাত্র সের্গি নিকিফোরভ এক বিবৃতিতে বলেছেন, কিয়েভে একটি যাত্রীবাহী গাড়ির সাথে প্রেসিডেন্টকে বহনকারী ও তার এসকর্ট গাড়ির সংঘর্ষ হয়।

প্রেসিডেন্টের সাথে থাকা চিকিৎসক দল ব্যক্তিগত গাড়ির চালককে জরুরি চিকিৎসা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর প্রেসিডেন্টের শারিরীক পরীক্ষা করা হয়। তিনি তেমন কোন আঘাত পাননি। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘটনা খতিয়ে দেখছে।

এদিকে দুর্ঘটনার কবল থেকে ফেরার পর পরই প্রেসিডেন্টের নৈশকালীন ভাষণ প্রচার করা হয়।

এতে জেলেনস্কি বলেন, তিনি কেবলই খারকিভ থেকে ফিরেছেন। প্রায় পুরো অঞ্চলটি রুশ সৈন্যদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

গাড়ি দুর্ঘটনায় জেলেনস্কি

আপডেট সময় ০৮:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২