ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

মাদারগঞ্জে রাস্তা ভেঙ্গে প্রবল স্রোত

মাদারগঞ্জ-সারিয়াকান্দি অভিমুখের একটি কাঁচারাস্তা ২০০ মিটার ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ করছে।ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের মাদারগঞ্জ-সারিয়াকান্দি অভিমুখের একটি কাঁচারাস্তা ২০০ মিটার ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ করছে। ২০ জুন ভোরে এই রাস্তার পৌর এলাকার গাবেরগ্রাম অংশে রাস্তার অংশটি ভেঙ্গে যায়।

উপজেলা প্রকল্প বাস্তবার অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা প্রকল্পের আওতায় ৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে মাদারগঞ্জ-সারিয়াকান্দি অভিমুখে গাবেরগ্রাম ব্যাপারীপাড়া থেকে চরশুভগাছা বাদশার বাড়ি পর্যন্ত ৬ কিলোমিটার মাটির কাজ করা হয়। কাজটি গত মে মাসে শেষ হয়।

প্রকল্প চেয়ারম্যান ও বালিজুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম জানান, গত মে মাসে সরকারি প্রাক্কলন মোতাবেক রাস্তার কাজ শেষ করা হয়। তবে আকস্মিক বন্যায় ২০ জুন যমুনার প্রবল স্রোতে রাস্তার গাবেরগ্রাম অংশের ২০০ মিটার ভেঙ্গে যায়। এতে রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, কাবিটা প্রকল্পের আওতায় ৬ কোটি টাকা ব্যায়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। আজ যমুনার পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় রাস্তার ২০০ মিটার ভেঙ্গে যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, ৬ কিলোমিটার রাস্তার ২০ জুন পরিদর্শন করি। কোথাও কোন ক্ষতি হয়নি। শুধুমাত্র গাবেরগ্রাম এর কাছে বন্যার প্রবল স্রোতে ২০০ মিটার ধসে গিয়ে পানি প্রবেশ করছে। তিনি জানান, পানি হ্রাস পাওয়ার পর ধসে যাওয়া অংশ দ্রুত মেরামত করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে রাস্তা ভেঙ্গে প্রবল স্রোত

আপডেট সময় ০৪:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২