ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

বকশীগঞ্জে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে মজিবুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ১৪ জুন সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের মৃত বেংগু শেকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বগারচর গ্রামের মজিবুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে বদু মিয়ার একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

১৪ জুন সকালে বিরোধপূর্ণ ওই জমিতে মজিবুর রহমান গাছ লাগাতে গেলে প্রতিপক্ষ বদু মিয়া ও তার লোকজন তাকে বাধা প্রদান করেন। এক পর্যায়ে মজিবুর রহমানের ওপর বদু মিয়ার লোকজন হামলা চালায় এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বিভিন্ন স্থানে আঘাত করেন। হামলার শিকার হয়ে মজিবুর রহমান মারা গেলে বকশীগঞ্জ থানা পুলিশ মজিবুরের মরদেহ উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আপডেট সময় ০৫:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২