ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বিপ্লব ও সংহতি দিবসে জামালপুরে বিএনপির আলোচনা সভা

আলোচনা সভায় বিএনপির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। ৭ নভেম্বর সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শহর বিএনপির আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামালপুর শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুলের সঞ্চালনায় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব ও জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী রবিউল আলম বাবলু প্রমুখ।

আলোচনা সভার পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শহর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা রমজান আলী।

আলোচনা ও দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান নেতা-কর্মীরা।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

বিপ্লব ও সংহতি দিবসে জামালপুরে বিএনপির আলোচনা সভা

আপডেট সময় ০৬:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮