ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বগুড়ার শেরপুর উপজেলায় ১৩ মে সড়ক দুর্ঘটনায় চালকসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

১৩ মে সকাল ছয়টার দিকে উপজেলার সীমাবাড়ী-রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২) ও সুঘাট ইউনিয়নের সুঘাট মধ্যভাগ গ্রামের শরাফত আলীর ছেলে বেলাল হোসেন (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজর আলী ১৩ মে সকালে বেলাল হোসেনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে চান্দাইকোনা বাজার থেকে ভবানীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা সীমাবাড়ী- রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহি নিহত হন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৮:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২