ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

দেওয়ানগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

বাহাদুরাবাদ ইউনিয়নে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, ট্যাগ কর্মকর্তা মেহের উল্লাহ, সচিব আনছার আলী।ছবি: বাংলারচিঠিডটকম

চিকাজানি ইউনিয়নে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে। ২৭ এপ্রিল সকালে চিকাজানি ইউনিয়নে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।

জানা গেছে, উপজেলার ৮ টি ইউনিয়নের ৪৬ হাজার ৮২২টি পরিবারের জন্য ৪৬৮.২২০ মেট্রিকটন চাল বরাদ্দ করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৬ হাজার ৮২২ পরিবারের অনুকূলে ১০ কেজি হারে ৪৬৮.২২০ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। ১০ কেজি হারে উপজেলার ডাংধরা ইউনিয়নে ৭ হাজার ৮০১ পরিবারে ৭৮.০১০ মে. টন, চরআমখাওয়া ইউনিয়নে ৭ হাজার ৫৯৪ পরিবারে ৭৫.৯৪০ মে. টন, পাররামরামপুর ইউনিয়নে ৬ হাজার ৩৩৬ পরিবারে ৬৩.৩৬০ মে. টন, বাহাদুরাবাদ ইউনিয়নে ৭ হাজার ৯৭৯ পরিবারে ৭৯.৭৯০ মে. টন, হাতীভাঙ্গা ইউনিয়নে ৩ হাজার ৯৮১ পরিবারে ৩৯.৮১০ মে. টন, চিকাজানি ইউনিয়নে ৫ হাজার ৮৯১ পরিবারে ৫৮.৯১০ মে. টন, চুকাইবাড়ী ২ হাজার ৮২২ পরিবারে ২৮. মে. টন, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে ৪ হাজার ৪১৮ পরিবারে ৪৪.১৮০ মেট্রিকটন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

চুকাইবাড়ী ইউনিয়নে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খান, ট্যাগ কর্মকর্তা আবুল হোসেন, ইউপি সচিব ফাতেমা বেগম।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের চাল উপজেলার ৮টি ইউনিয়নে বিতরণ অব্যাহত রয়েছে।

চাল বিতরণ করেন ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া, হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, চিকাজানি ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খাঁন, এসময় ট্যাগ কর্মকর্তা, ইউপি সচিব ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দেওয়ানগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

আপডেট সময় ০২:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২