ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ৯৭ শিশু নিহত হয়েছে : জেলানস্কি

বাংলারচিঠিডটকম ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ১৫ মার্চ কানাডার পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেছেন, রুশ আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৯৭ শিশু নিহত হয়েছে। তিনি কিয়েভের জন্য সহযোগিতা আরো ‘বৃদ্ধি’ করতে মিত্র দেশগুলোর প্রতি আবারো অনুরোধ জানিয়েছেন। খবর এএফপি’র।

ওই ভিডিও ভাষণে ইউক্রেনের নেতা দেশটির বিভিন্ন স্মৃতি কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, হাউজিং কমপ্লেক্স সবকিছু ধ্বংস করায় রাশিয়ার সামরিক বাহিনীকে দায়ী করেন।

জেলোনস্কি বলেন, ‘রাশিয়ার আগ্রাসনে ইতোমধ্যে ইউক্রেনের ৯৭ শিশু নিহত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আর কোন প্রাণহানি চাই না। আমরা বিচার চাই, প্রকৃত সহযোগিতা চাই। আর এই সহযোগিতা আমাদের জীবন বাঁচাতে, আমাদের জয়ী করতে সাহায্য করবে।’ এ সময় আইনপ্রণেতারা দাঁড়িয়ে তাকে সম্মান জানান।

এর আগে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাশিয়ার আরো ১৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এদের মধ্যে সরকার ও সামরিক বাহিনীর এলিটরা রয়েছেন। তারা এই অবৈধ যুদ্ধে সহযোগিতা করছেন।

কানাডার নেতা বলেন, ‘ভ্লাদিমির পুতিনের মানব জীবনের প্রতি ভয়াবহ অবজ্ঞা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এ সময় তিনি অনুপ্রেরণার উদাহরণ হিসেবে জেলানস্কির প্রশংসা করেন।

তিনি বলেন, ‘আপনার মতো সাহসী নেতা পাওয়ায় বিশ্বের গণতন্ত্র ভাগ্যবান।’ তিনি ইউক্রেনের প্রতি তার দেশের অবিচল সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জেলোনস্কি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি কিয়েভকে সামরিক সরঞ্জামাদি ও মানবিক সাহায্য করায় কানাডাকে ধন্যবাদ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ৯৭ শিশু নিহত হয়েছে : জেলানস্কি

আপডেট সময় ০৬:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২