ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪ হাজার ৮২৮

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। এই সময়ে মারা গেছেন ১৫ জন। এদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৬ জন।

২৪ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ০৮ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৩২ দশমিক ৩৭ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, আজ ১৫ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৩৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জন। গতকাল ৩৪ হাজার ৮৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১০ হাজার ৯০৬ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২১ লাখ ৬২ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯ হাজার ৪২৬ জন। শনাক্তের হার ৩১ দশমিক ৪৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৩০ দশমিক ৫৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রংপুর বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৯৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪ হাজার ৮২৮

আপডেট সময় ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২