ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল, হেরোইনসহ অস্ত্র-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর সদর থানাধীন দিগপাইত বাজার এলাকায় ১৯ জানুয়ারি ভোরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও হেরোইনসহ একজন দুর্ধর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

গ্রেপ্তার আসামির নাম মো. মিলন সরকার (২৫)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মো. তোরাব সরকারের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি ভোর রাত ৪টার দিকে জামালপুর জেলার সদর থানাধীন দিগপাইত বাজার সাকিনস্থ ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, দিগপাইত শাখার সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল ও হেরোইনসহ দুর্ধর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী মিলন সরকারকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড এমুনিউশন, পাঁচ গ্রাম হেরোইন ও একটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী পিস্তলের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা ও হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ওই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে; তারমধ্যে মাদক ও হত্যা মামলা রয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল, হেরোইনসহ অস্ত্র-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২