ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামালপুর ব্র্যাকের আরএইচআরএন প্রকল্পের পরিচিতি সভা

ব্র্যাকের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: কর্মএলাকার সকল কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠী বা লিঙ্গ বৈচিত্র নির্বিশেষে নিজেদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে চাহিদা ও অধিকারের কথা বলা এবং সঠিক সিদ্ধান্ত নেয়া ও সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখার লক্ষ্যে জামালপুরে ব্র্যাকের উদ্যোগে শুরু হওয়া রাইট হিয়ার রাইট নাউ প্রকল্পের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

২৩ ডিসেম্বর জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, পরিবার পরিকল্পনার উপপরিচালক মাজহারুল হক চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা, পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম, আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, সংস্কৃতি কর্মী সাযযাদ আনসারী, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মনির হোসেন খান। ধারণাপত্র উপস্থাপন করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার শফিউল আলম এবং সভা সঞ্চালনা করেন একই কর্মসূচির গণনাটক বিভাগের কর্মকর্তা সুমন কুমার।

জানা যায়, জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ৫ বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কিশোর, কিশোরী, তরুণ, তরুণীরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে খোলামেলা কথা বলতে পারবে। সঠিক তথ্য জানার পর তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সরকারের বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন এবং বিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে প্রয়েজনীয় বিষয়সমূহ অন্তর্ভূক্তির ক্ষেত্রে কিশোর এবং তরুণেরা উদ্যোগী ভূমিকা পালন করতে পারবে।

সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মুর্শেদা জামান প্রকল্পটির প্রশংসা করে ব্র্যাকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাভাবিকভাবেই পৌরএলাকার ছেলেমেয়েরা বেশ সচেতন। এই প্রকল্পটি তৃণমূল বিশেষ করে ইসলামপুর, দেওয়ানগঞ্জসহ নদীভাঙ্গন ও চরাঞ্চলে বাস্তবায়ন করা হলে বেশি উপকারে আসবে। ভবিষ্যতে প্রকল্প প্রস্তাবনা তৈরির সময় অধিক চাহিদা নিরুপণ যেন করা হয়।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর ব্র্যাকের আরএইচআরএন প্রকল্পের পরিচিতি সভা

আপডেট সময় ০৫:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১