ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

যমুনা সারকারখানার সিবিএ নেতার ওপর দুর্বৃত্তদের হামলা

সরিষাবাড়ী হাসপাতালে নেয়া হয় আহত তোফাজ্জল হোসেনকে। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ যমুনা সারকারখানা (জেএফসিএল) শ্রমিক-কমর্চারী ইউনিয়নের (সিবিএ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেনকে (৪৫) মারধর করেছে দুর্বৃত্তরা। ১৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে তারাকান্দি সংলগ্ন কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তোফাজ্জল হোসেনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের স্ত্রী মাসুমা পারভীন জানান, তারা গাজিপুরের মাওনা এলাকার বাসিন্দা। যমুনা সারকারখানায় চাকুরির সুবাধে ২০০১ সাল থেকে তারা তারাকান্দিতে স্বপরিবারে বসবাস করেন। নিজবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ১৭ ডিসেম্বর সকালে তার স্বামী তোফাজ্জল কান্দারপাড়া বাসস্ট্যান্ডে টিকিট আনতে যান। এসময় তিনি হামলার শিকার হন।

তোফাজ্জল হোসেনের সহকর্মী মহি উদ্দিন জানান, করোনার কারণে তার পরিবার দীর্ঘদিন ধরে বাড়িতে যেতে পারছিলেন না। তুষার-তুহিন কাউন্টার থেকে টিকিট নিয়ে ফেরার পথে ১৫-২০ জন তাকে জোরপূর্বক বাজারের ভেতর নিতে চায়। একপর্যায়ে ধ্বস্তাধস্তি শুরু হলে তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে জেএফসিএল হাসপাতালে অবস্থার অবনতি হলে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এব্যাপারে জেএফসিএল শ্রমিক-কমর্চারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক শফিকুর রহমান অভিযোগ করেন, সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

অভিযোগ অস্বীকার করে সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, বিষয়টি আমি জানিই না।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, বিষয়টি মৌখিকভাবে জানলেও এব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

যমুনা সারকারখানার সিবিএ নেতার ওপর দুর্বৃত্তদের হামলা

আপডেট সময় ০৭:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১