ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ওবাইদুল। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদীতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় ওবাইদুল্লাহ হোসেন ওরফে ওবাইদুল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৫ ডিসেম্বর বিকালে ঢাকার উত্তর আদাবর এলাকার আলিফ হাউজিং এর পানির পাম্পের গলি থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওবাইদুল্লাহ উপজেলার পোড়াগর গ্রামের আব্দুল্লাহর ছেলে।

শেরপুরের দায়িত্বে থাকা র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ নভেম্বর দুপুরে পোড়াগর গ্রামের ওই প্রতিবন্ধী তরুণীকে ঘরে রেখে তার মা পাশের নিকট আত্মীয়ের বাড়িতে যায়। এ দিন আর কেউ না থাকার সুযোগে ওবাইদুল্লাহ সুযোগ বুঝে ওই বাড়িতে প্রবেশ করে। সেই সাথে প্রতিবন্ধী তরুণীকে জোর পূর্বক টানা হেচড়া করে বসত ঘরের বারান্দার গোসল খানায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ২২ নভেম্বর ভিকটিমের ভাই বাদী হয়ে শ্রীবরদী থানায় ধর্ষনকারী ওবাইদুল্লাহ হোসেন ওরফে ওবাইদুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন মামলা দায়ের করে।

এক পর্যায়ে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীর ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের করতে র‌্যাব-১৪ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ৫ ডিসেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকার উত্তর আদাবর এলাকার আলিফ হাউজিং এর পানির পাম্পের গলি থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পরে ওই আসামিকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তাারের সময় ওবাইদুল্লাহর কাছ থেকে সীমসহ একটি মোবাইল সেট এবং নগদ সাড়ে তিনশ টাকা জব্দ করা হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১