ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি মো. খোকন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার ছোনটিয়া বাজার এলাকায় ১৩ নভেম্বর রাতে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

আসামির নাম মো. খোকন (৩৫)। তিনি ছোনটিয়া বাজার এলাকার নুরুল আলীর ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল ১৩ নভেম্বর রাত সাড়ে ৬টার দিকে জামালপুর সদর উপজেলার ছোনটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি মো. খোকনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানার মামলা নং-৩৮/২০২১, তারিখ-২৫/০২/২০২১ ইং। ধারা-৩০২/৩৮০/৩৪ পেনাল কোড, জিআর নং-৯৭/২১ মূলে গ্রেপ্তারী ওয়ারেন্ট জারি ছিল।

র‌্যাব আরও জানায়, উল্লেখিত মামলার সত্যতা যাচাই করে আসামিকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়। র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১