ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অস্ট্রেলিয়ায় ২০২২ সালে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে চলমান সুপার টুয়েলভে নিশ্চিত করায় আগামী বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হচ্ছে না বাংলাদেশকে।

বাংলাদেশের সাথে সরাসরি আগামী বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে শ্রীলংকা, স্কটল্যান্ড ও নামিবিয়া।

প্রথমবারের মত এবারের বিশ্বকাপে খেলতে নেমেছিলো নামিবিয়া। বাছাই পর্বে গ্রুপ ‘এ’ থেকে রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে ওঠে। ফলে অস্ট্রেলিয়া বিশ্বকাপেও দেখা যাবে নামিবিয়াকে। ১৬ দলের বিশ্বকাপে বাংলাদেশ, শ্রীলংকা ও স্কটল্যান্ডের সাথে সুপার টুয়েলভ নিশ্চিত করে তারা।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে। কারন এবারের বিশ্বকাপে র‌্যাংকিং অনুযায়ী সেরা আটে ছিলো তারা। অস্ট্রেলিয়ায় ২০২০ সালে হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সেটি পিছিয়ে ২০২২ সালে হবে।

২০২২ সালের শুরুতে দু’টি কোয়ালিফাইং টুর্নামেন্ট থেকে বাকি চারটি স্থান পাঁচটি অঞ্চল থেকে সেরা দলদের যোগ্যতার মাধ্যমে নেয়া হবে।

আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘আমরা ইতোমধ্যেই পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে কিছু দুর্দান্ত প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখেছি। যেখানে বাংলাদেশ, নামিবিয়া, স্কটল্যান্ড এবং শ্রীলংকা সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। যার স্বীকৃতি হিসেবে ২০২২ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য জায়গা করে নিয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৯:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১