ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

নকলায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

নকলায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শারদীয় দুর্গাপূজার মহাবিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ১৫ অক্টোবর শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব। সকাল সাড়ে ৬টায় মহাবিজয়া দশমী (বিহিত) পূজা এবং পূজা সমাপন ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়।

বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণ। ১১ অক্টোবর ষষ্ঠী পূজা, দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

বিজয়া দশমীতে শেরপুরের নকলা পৌরশহর ও এর আশপাশের এলাকায় সুবর্ণখালী নদে, চেপাকুড়ি ব্রীজপাড়ে ও পারিবারিক জলাশয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দেবীদুর্গাকে বিসর্জন দেয়।

একইভাবে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পৌরশহর ছাড়াও বিভিন্ন ইউনিয়নের অন্যান্য মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দদের সাথে নিয়ে বিভিন্ন নদের এবং পারিবারিক জলাশয়ের পাড়ে উপস্থিত হন এবং একে একে প্রতিমা বিসর্জন দেন।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার বিভাগের সদস্য, পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ, চৌকিদার, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

নকলায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

আপডেট সময় ০৫:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১