ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইরানের দুটি শিল্প প্রতিষ্ঠানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুটি শিল্প প্রতিষ্ঠানের ওপর থাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে ওয়াশিংটন বলেছে, ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞার নীতিতে কোনো পরিবর্তন আসেনি। খবর পার্সটুডে’র।

আমেরিকা আরও বলেছে, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ভিয়েনায় ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তার সঙ্গেও এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই।

৮ অক্টোবর মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের মামুত শিল্পগোষ্ঠী এবং মামুত ডিজেল কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি অনুসরণ করা হচ্ছিল তার আওতায় ইরানের এসব কোম্পানির ওপর ২০২০ সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা দেওয়া হলেও প্রকৃতপক্ষে আমেরিকা তার কোনো লক্ষ্য অর্জন করতে পারে নি। সেসময় ইরান পরমাণু সমঝোতা নিয়ে কোনো আলোচনা করে নি এবং মধ্যপ্রাচ্যে ইরানের বেড়ে চলা প্রভাবও কমাতে পারেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরানের দুটি শিল্প প্রতিষ্ঠানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট সময় ০৭:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১