ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে নিহত পরিবারের পাশে ইউএনও মুন মুন জাহান লিজা

কমিউটার ট্রেনে ডাকাতের হামলায় নিহত নাহিদ হাসানের মা ও স্ত্রীর হাতে অনুদানের টাকা তুলে দেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ঢাকা-ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনায় নিহত নাহিদ হাসানের পরিবারের পাশে দাড়িয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকার আর্থিক অনুদান ও শুকনো খাবার দেওয়া হয়েছে।

২৫ সেপ্টেম্বর সকালে নিহত পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন এবং নিহত পরিবারের খোঁজ খবর নেন ভারপ্রাপ্ত ইউএনও মুন মুন জাহান লিজা। অনুদান গ্রহণ করেন নিহত নাহিদ হাসানের স্ত্রী বিপাশা ও মা নেকজাহান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুবীর কুমার দত্ত, ইউপি সদস্য আব্দুল মান্না, যুগান্তর প্রতিনিধি মদন মোহন ঘোষ, সাংবাদিক রশিদুল আলম শিকদার প্রমুখ।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. ওয়াহিদুজ্জামানের ছেলে মো. নাহিদ হাসান (৪০)। নাহিদ গাজীপুরে নেসলে কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীকে নিয়ে ২৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেনে দেওয়ানগঞ্জে নিজ বাড়িতে আসার কথা ছিল। ট্রেনে অনেক ভিড় থাকায় স্ত্রী বিপাশাকে ট্রেনের বগিতে রেখে নাহিদ ট্রেনের ছাদে ওঠে আসছিলেন। ট্রেনের ছাদে ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়ে মারা যান তিনি।

আপলোডকারীর তথ্য

দেওয়ানগঞ্জে নিহত পরিবারের পাশে ইউএনও মুন মুন জাহান লিজা

আপডেট সময় ০৪:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১