ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বকশীগঞ্জে করোনার টিকা নিতে আগ্রহ বেড়েছে!

বকশীগঞ্জে টিকা নিতে আসা মানুষের লম্বা লাইন। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছবিটি তোলা হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনার সংক্রমণ রোধে গণটিকার পর নতুন করে টিকা নিতে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের। প্রতিদিন হাসপাতালে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন বিভিন্ন পোশাজীবী শ্রেণির মানুষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, ১৮ সেপ্টেম্বর করোনার টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনের মাধ্যমে টিকা নিচ্ছেন অনেকেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স করোনার টিকা দিচ্ছেন।

টিকা নিতে আসা স্থানীয় রকিবুল হাসান জানান, ব্যাপক প্রচার-প্রচারণার কারণে সংক্রমণ রোধে মানুষ হাসপাতালে হুমড়ি খেয়ে পড়েছেন মানুষ। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় আগের চেয়ে টিকার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তাই টিকা নিতেও এখন লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে।

নারী ও পুরুষের জন্য আলাদা বুথ করা হয়। প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ আলাদাভাবে দেওয়া হচ্ছে।

বিশেষ করে যুবক ও মধ্য বয়সিদের টিকা নিতে বেশি দেখা যায়। টিকা নিতে আসা অনেকজনকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, ১৮ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে বিভিন্ন বুথে টিকা প্রদান করা হয়। এদিন দুই হাজার ২০০ জনকে টিকা প্রদান করা হয়। তিনি জানান, মানুষের মধ্যে করোনার টিকা নেওয়ার প্রবণতা বেড়ে গেছে। তারা সবাই নিজ দায়িত্বে হাসপাতালে এসে টিকা নিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

বকশীগঞ্জে করোনার টিকা নিতে আগ্রহ বেড়েছে!

আপডেট সময় ১০:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১