ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্রান্ড মাস্টারস দাবা’শুরু ১৯ সেপ্টেম্বর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুরু হচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্রান্ড মাস্টারস দাবা’।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনা ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ১৯ সেপ্টেম্বর রোববার ৯ দিনব্যাপী এ টুর্নামেন্ট শুরু হবে। তবে বিভিন্ন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে হোটেল ৭১-এ।

টুর্নামেন্ট উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, দাবা ফেডারেশনের সহ- সভাপতি কে এম শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম প্রমুখ।

ড. চৌধুরী নাফিজ সরাফাত বলেন, ‘ প্রজ্ঞাবান নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট’ আয়োজন করতে পারা অত্যন্ত আনন্দ ও সম্মানের বিষয়।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম।

বাংলাদেশসহ ১০টি দেশের ১২ জন গ্রান্ড মাস্টার, ১৬ জন আন্তর্জাতিক মাস্টার ও তিন জন নারী আন্তর্জাতিক মাস্টার এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্রান্ড মাস্টারস দাবা’শুরু ১৯ সেপ্টেম্বর

আপডেট সময় ০৯:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১