ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইগাতীতে ইঁদুর মারার ফাঁদ কেড়ে নিল কৃষকের প্রাণ

কৃষক রেজাউল ইসলামের মরদেহ।ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ধান ক্ষেতে দেওয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে কৃষক শফিউল্লাহ তার ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখেন। ১১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে একই গ্রামের কৃষক রেজাউল ইসলাম তার আমন ধান ক্ষেতে কীটনাশক ছিটিয়ে বাড়ি ফেরার পথে শফিউল্লাহর জমিতে পেতে রাখা বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত জড়িয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আফরোজ কৃষক রেজাউলকে মৃত ঘোষণা করেন।

রেজাউলের বড় ভাই ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল ইসলাম বলেন, এ ঘটনায় দায়ী কৃষক শফিউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ঝিনাইগাতীতে ইঁদুর মারার ফাঁদ কেড়ে নিল কৃষকের প্রাণ

আপডেট সময় ০৬:২৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১